তৈরী করুন আপনার Nokia মোবাইলের জন্য থিম

আগেই বলে রাখি এটা একটা সাধারন প্রসেস। কোন ধরনর বিশেষ কিছু না।

যদি আপনার মোবাইলটি হয় নোকিয়া তবেই শুধু এই প্রয়াস কাজে আসবে। আপনারা অনেকেই জানেন নোকিয়া মোবাইলের একটি থিম টাইপ বা এক্সটেনশন হল .nth। আসলে এটি একটি জিপ ফাইল যা এক্সটেনশন পরিবর্তন করে থিম হিসেবে ব্যবহৃত হয়। আর থিমের সকল Configure থাকে একটি .xml ফাইলে। আপনি প্রথমে থিম তৈরীর জন্য ছয়টি ছবি সিলেক্ট করুন। ছবি গুলো রিসাইজ করুন w=২৪০ এবং H=৩২০, Bit Depth দিন ২৪।
এবার পর্য়ায়ক্রমে ছবি গুলো নাম করন করুন এই ভাবে -

Calender_Display.jpg – ক্যালেন্ডার ব্যকগ্রাউন্ড
MainMenuDisplay.jpg – মেইন মেনু ব্যকগ্রাউন্ড
Player_Display.jpg – মিডিয়া / ডিফল্ট প্লেয়ার ব্যকগ্রাউন্ড
Radio_Display.jpg – রেডিও ব্যকগ্রাউন্ড
SubMenuDisplay.jpg – সাবমেনু ব্যকগ্রাউন্ড
Wallpaper.jpg – ওয়ালপেপার

আরো একটি gif ফাইল তৈরী করুন spacer.gif যার w=1px , H=1px এবং Bit Depth=96

এখন একটি টেক্সট এডিটর দ্বারা এই কোডটি লিখুন এবং save করুন।

আমি notepad দ্বারা লিখে তা save করি টেক্সট ফরমেটে এবং পরে তার নাম এবং এক্সটেনশন পাল্টে করি theme_descriptor.xml।

তার পরের কাজ খুব সহজ। এই ফাইল গুলোকে একত্রে জিপ করুন এবং .zip এক্সটেনশন পাল্টে .nth।

আশাকরি এই থিম আপনার মোবাইলে কাজ করবে। যদি ছবির সাইজ না মেলে তাহলে আপনার মোবাইলো ছবির সাইজ জেনে সেই অনুপাতে আপনার ছবি গুলো Resize করুন। শুধু nth ফরমেট এইভাবে কাজ করে।

আমার Nokia 6300 এ কাজ করেছে। কাজ হলে জানাবেন। আর যে মোবাইলে যে সাইজ কাজ করেছে তা জানালে আশা করি অনেকে উপকৃত হবে।

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.